ট্রেন উদ্ধারে ৩ ঘন্টা সময় লাগতে পারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক

ট্রেন উদ্ধারে ৩ ঘন্টা সময় লাগতে পারে

  • শনিবার, ২০ মে, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে।

Manual8 Ad Code

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও পরে সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে।

শনিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে কুলাউড়া উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।

Manual2 Ad Code

এর আগে আজ ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে। যার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়ে। তবে গুরুতর আহত কেউ হয়নি, স্থানীয় হাসপাতালে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ে পুলিশের এসআই ফখরুল ইসলাম বলেন, রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পড়ে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়। এ সময় আমরা দ্রুত গতিতে দূর্ঘটনাকবলীত থাকা যাত্রীদের উদ্ধার করি।

তিনি আরও বলেন, ইঞ্জিনের পেছনের খাবার গাড়ি ও ১টি বগি যাত্রীরা শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের স্টেশনে নেমে যাওয়ার কারণে যাত্রী সংখ্যা কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!