বড়লেখায় হত্যা চেষ্টা মামলার আসামী কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় হত্যা চেষ্টা মামলার আসামী কারাগারে

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক::

বড়লেখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর ও নারীকে হত্যা চেষ্টার মামলায় মাসুদ আহমদ (২৭) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাসুদ উপজেলার দক্ষিণ গাংকুল গ্রামের লিয়াকত আলী আনছারের ছেলে।

Manual6 Ad Code

সোমবার (২২ মে) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে হাজির হয়ে মাসুদ আহমদ জামিন চান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual3 Ad Code

জানা গেছে, গত ১৭ মে দক্ষিণ গাংকুল গ্রামের ফুটবল খেলার মাঠে এলাকার কিশোররা ফুটবল খেলছিল। এসময় মাসুদ আহমদ তাদের মারপিট করে তাড়িয়ে দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মাসুদ আহমদ ও তার বাবা লিয়াকত আলী আনছার কিশোর জুয়েল আহমদকে মারপিট করে। ঘটনার প্রতিবাদ করলে মাসুদ আহমদের নেতৃত্বে কিশোর জুয়েল ও তার মা নাজমা বেগমের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ২০ মে আহত নাজমা বেগম বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালত পুলিশের জি.আর.ও এএসআই পিযুষ কান্তি দাস হত্যা চেষ্টা মামলার আসামী মাসুদ আহমদের জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!