আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

২২ মে সোমবার সকালে ভূমি অফিস প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। তিনি স্মার্ট ভূমি সেবার ক্ষেত্রে ব্যাপক প্রচারণা ও আধুনিক ভূমি সেবা নিয়ে ভূমি মালিকগণের মধ্যে সচেতনতা তৈরী করার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে লিফলেটসহ আলোচনা সভা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান,মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ,যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,কৃষি সম্প্রসারন অফিসার অভিজিত কুমার কুন্ডু,এস আই সাম মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস সাংবাদিকদের বলেন, ভূমি সেবা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে নান্দনিক সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেবাকেন্দ্র গুলোতে ২২-২৮ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনের নিয়ম কানুন, সচেতনতামুলক লিফলেট ও বুকলেট, বিভিন্ন ভিডিও চিত্র এবং ডকুমেন্টরী উপস্থাপনসহ ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!