বড়লেখায় ভারতীয় অবৈধ চিনিসহ চোরাকারবারী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

বড়লেখায় ভারতীয় অবৈধ চিনিসহ চোরাকারবারী গ্রেফতার

  • মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ফাহিম আহমেদ (২৩) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে থানা পুলিশ ফাহিমকে কারাগারে পাঠিয়েছে।

সোমবার (২২ মে) সন্ধ্যায় বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে ভারতীয় চিনিসহ ফাহিমকে আটক করে। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফাজ্জল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি দল বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল (দক্ষিণ) গ্রামের আব্দুল কুদ্দুসের ভাড়া দোকানের পাশে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ২২ বস্তা ভারতীয় অবৈধ চিনি এবং কিছু খালি চিনির বস্তা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়। পরে ফাহিম আহমেদকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত ফাহিম আহমেদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মনরতল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। ফাহিমসহ কয়েকজন মিলে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি নিয়ে আসে। পরবর্তীতে এই চিনি ভারতীয় বস্তা পরিবর্তন করে বাংলাদেশী ফ্রেস কোম্পানির চিনির বস্তায় ভরে বাংলাদেশী চিনি হিসেবে বিক্রি করে।

Manual6 Ad Code

ডিবি পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানির অপরাধে আটককৃত ফাহিম আহমেদ এবং পলাতক একজনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় বড়লেখা থানায় একটি মামলা হয়েছে।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ডিবি পুলিশের মামলায় মঙ্গলবার আটক ফাহিম আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!