কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • রবিবার, ২৮ মে, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ মে) বেলা ১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের ৪ কোটি ২৪ হাজার ১৯২ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বাজেট প্রস্তাবনায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আয় ৬১ লক্ষ ৯৯ হাজার ৮৯২ টাকা ও উন্নয়ন বাবদ আয় ৩ কোটি ৩৮ লক্ষ ২৪ হাজার ৩০০ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ২৪ হাজার ১৯২ টাকা।

Manual1 Ad Code

বাজেট আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, ইউপি সচিব বীরেন্দ্র কুমার দেব, ইউপি সদস্য আব্দুল গফুর, মহিলা সদস্যা গুলনাহার বেগম প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!