জুড়ীতে বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবি- এক আসামী কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে বিধবা বৃদ্ধার কাছে চাঁদা দাবি- এক আসামী কারাগারে

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ীতে পুত্র সন্তানহীন বিধবা বৃদ্ধ মহিলার কাছে চাদাঁ চেয়ে না দেওয়ার কারনে বাড়ি দখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় জুড়ী থানায় মামলা দায়ের করেছেন হারিসুন বেগম নামের ভুক্তভোগী এক মহিলা। এদিকে বুধবার জামিন নিতে গেলে আদালত এক আসামীকে কারাগারে পাঠিয়েছেন।

 মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের হারিসুন বেগমের স্বামী কালাম মিয়া মারা যাওয়ার পর তাদের ভূমি ভাগ-ভাটোয়ারার পর মেয়েরা তাদের পৈতৃক সম্পতিতে বিল্ডিং তৈরী করে দেন।মেয়েরা তাদের স্বামীর বাড়িতে বসবাস করার কারনে বৃদ্ধ হারিছুন বেগম ঐ বিল্ডিংয়ে একা বসবাস করেন।সম্প্রতি তার দেবর আব্দুল আজিজ বদই প্রবাস থেকে এসে বৃদ্ধার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন।টাকা না দেওয়ার কারনে বিল্ডিং দখলের জন্য তার স্ত্রীকে নিয়ে ঘর দখলের উদ্দেশ্যে প্রবেশ করেন।এতে বৃদ্ধ মহিলার মেয়েরা ফোনে তাদের চাচাকে ঘর থেকে চলে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধাকে মারধর, শ্লীলতাহানি করে।তিন মেয়ে স্বামীর বাড়ি থাকার কারনে তিনি বাড়িতে একা থাকাবস্থায় এক মেয়ের জামাই এসে বৃদ্ধাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

Manual7 Ad Code

বৃদ্ধা জুড়ী থানায় অভিযোগ দিলে আজিজ ও তার স্ত্রী সুমী বেগম ঘরে থাকা নগদ টাকা, জিনিষপত্র অন্যত্র সরিয়ে ফেলেন। এ ঘটনায় বৃদ্ধা হারিসুন বেগম গত ২৯ মে জুড়ী থানায় মামলা করেন।বুধবার বিবাদীদ্বয় মৌলভীবাজার কোর্টে হাজির হলে ১ নং আসামীকে হেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

Manual5 Ad Code

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বৃদ্ধা মহিলা একা থাকার কারনে আসামীগণ মহিলার কাছে টাকা দাবি করে।পরে মহিলাকে মারধর করে ঘরে লুটপাট চালায়। আসামীদের বুঝানোর চেষ্ঠা করে ব্যর্থ হয়ে মামলা রুজু করা হয়েছে। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এক নম্বর আসামীকে জেলহাজতে প্রেরণ করেছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!