কমলগঞ্জে ৪ ছাগল চোর জনতার হাত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জে ৪ ছাগল চোর জনতার হাত আটক

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজিযোগে পালানোর সময় জনতার হাতে আটক হলেন চার ছাগল চোর। বুধবার (৩১ মে) বেলা ২টায় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকা থেকে আটক করে তাদের কমলগঞ্জ থানা পুলিশের কাছে সৌপর্দ্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের ছালামত মিয়ার ছেলে লিক্সন মিয়া (২৫), গড়গাঁও গ্রামের ফজলুল হকের ছেলে শাবলু মিয়া (৩২), কামারচা গ্রামের আলকাছ মিয়ার ছেলে আল আমিন (২৬) ও ডেফলউড়া গ্রামের সিরাজ আহমদের ছেলে বেলাল আহমদ (১৬)। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছাগল, ১টি সিএনজি অটোরিক্সা. ১টি ছুরি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ মে) বেলা ২টায় আলীনগর ইউনিয়নের যোগিবিল-চিৎলিয়া থেকে ৩টি ছাগল চুরি করে সিএনজিযোগে পালানোর সময় ছলিমগঞ্জ-ভানুগাছ সড়কের শ্রীনাথপুর এলাকায় স্থানীয় জনতা সিএনসি অটোরিক্সাসহ চার ছাগল চোরকে আট করে আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু কমলগঞ্জ থানা পুলিশেকে অবহিত করলে বেলা সোয়া ৩টায় কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ইউপি কার্যালয়ে এসে সিএনজি অটোরিক্সাসহ জনতার হাতে আটক তিনটি ছাগলসহ চার ছাগল চোরকে ধরে থানায় নিয়ে আসেন।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলঅ দায়েরের প্রস্তুতি চলছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!