বড়লেখায় শিয়ালের আক্রমণে আহত ৮, এলাকায় আতংক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন

বড়লেখায় শিয়ালের আক্রমণে আহত ৮, এলাকায় আতংক

  • রবিবার, ৪ জুন, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় পাগলা শিয়ালের কামড়ে দুই গ্রামের ৮ নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিয়ালটি অনেকের গবাদিপশুও কামড়িয়ে আহত করেছে। গত ৩ দিন ধরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে শিয়াল আতংক বিরাজ করছে। অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা বসিয়েছেন।

Manual6 Ad Code

ভোক্তভোগীদের সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুন) বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পেছন দিক থেকে আক্রমণ চালিয়ে ৮ জনকে কামড়িয়েছে শিয়াল। আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়লেখা ও বিয়ানী বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পাগলা শিয়ালের আক্রমনে আহত হয়েছেন সুনামপুর গ্রামের আব্দুল হকের ছোটবোন আছারুন নেছা (৫৫), শৈলেন্দ্র দাসের স্ত্রী নিতি রানী দাস (৫২), প্রভাত চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের মন্টু দেবনাথের স্ত্রী সুমা রানী দেবী (৪৩), রমেশ দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)। একই গ্রামের বিধু নাথের গোয়াল ঘরে ঢুকে গরুর বাচুরকেও শিয়ালটি কামড়িয়েছে।

সরজমিনে গেলে সুনামপুর গ্রামের আব্দুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় তার বোন আছারুন নেছা ঘরের পাশে হাঁস উঠাচ্ছিলেন, হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এরপর থেকে এলাকায় শিয়াল আতংক বিরাজ করছে। ভয়ে অনেকইে লাঠিসোটা নিয়ে চলাচল করছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!