বড়লেখায় আইনজীবীকে প্রাণনাশের হুমকি : দু’জনের নামে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন

বড়লেখায় আইনজীবীকে প্রাণনাশের হুমকি : দু’জনের নামে মামলা

  • রবিবার, ১১ জুন, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী বারে অনধিকার প্রবেশ করে একজন আইনজীবীকে অশ্লীল গালিগালাজ, প্রাণনাশের হুমকি, ফাইলপত্র তছনছ ও চুরির অভিযোগে দুই ব্যক্তির নাম উল্লেখ ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে আদালতে মামলা করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার দুপুরে মামলাটি করেছেন এই আদালতের ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান। আসামীরা হলেন- কুলাউড়া উপজেলার পূর্ব-মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে ডাকাতি, ছিনতাই, অপহরণ, চুরিসহ অন্তত ২০ মামলার আসামী সুন্দর আলী ও বড়লেখা উপজেলার জনৈক সুমন আহমদ।

মামলার শুনানি শেষে আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামীদের বিরুদ্ধে আদেশ জারি করেছেন।

জানা গেছে, আসামী সুন্দর আলী ২৬ এপ্রিল ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে আদালত ভবনের সম্মুখে এসে অ্যাডভোকেট জিল্লুর রহমানের নাম ধরে অশ্লীল গালিগালাজ ও প্রাণ নাশের ঘোষণা দিয়ে তাকে খুঁজতে থাকে। পরে আইনজীবী বারে অনধিকার প্রবেশ করে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে না পেয়ে বার অফিসে রক্ষিত আলমিরার ফাইলপত্র তছনছ করে। বারের স্টাফদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আরেকজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আদালতের আইনজীবি ও আইনজীবি সহকারিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান রোববার সন্ধ্যায় জানান, গত ৭ জুন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ বড়লেখা আদালতে এসে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তাদের পরামর্শেই তিনি মামলাটি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে আদেশ জারি করেছেন।

Manual4 Ad Code

আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারি হুমায়ুন কবির এই সংক্রান্ত মামলা দায়ের ও আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের আদেশ জারির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!