বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা : মুল আসামীরা অধরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন

বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা : মুল আসামীরা অধরা

  • রবিবার, ১১ জুন, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের দক্ষিণ সুজানগর গ্রামের আগর-আতর ব্যবসায়ী খলিল উদ্দিন হত্যা চেষ্টা মামলার মুল আসামীরা ১৫ দিনেও গ্রেফতার হয়নি। ঘটনার দিন পুলিশ এক আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। আর কোন আসামী গ্রেফতার না হওয়ায় বাদীপক্ষে হতাশা বিরাজ করছে। এদিকে গুরুতর আহত খলিল উদ্দিন ১৭ দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানিয়েছেন।

Manual2 Ad Code

জানা গেছে, পূর্ব শত্রæতার জেরে গত ২৬ মে উপজেলার হাশিমপুর গ্রামের মুজিবুল ইসলাম তারেকের নেতৃত্বে তার ছেলে তাহের আহমদ, তাওকির আহমদ, তাজুয়ার আহমদ, তালহা আহমদ, মুমিন আলীর ছেলে জসিম উদ্দিন, রেদওয়ান আল মুমিন সঙ্গবদ্ধভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আগর-আতর ব্যবসায়ী খলিল উদ্দিনের উপর হামলা চালায়। এতে খলিল উদ্দিনের মাথা, পেট, মূখ, বুকসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হামলার খবরে ঘটনাস্থল থেকে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেফতার করে। এই ঘটনায় আহতের ছেলে হাসান আহমদ গত ২৯ মে ৭ জনের নাম উল্লেখ ও আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেন।

Manual8 Ad Code

আহত খলিল উদ্দিনের ভাই মনির উদ্দিন জানান, পরিকল্পিতভাবে ওঁৎ পেতে আসামীরা হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের উপর হামলা চালায়। এর আগেও আসামীরা আমার ভাতিজা মারজানকে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত করে। ঘটনার দিন পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে। তার ভাই ১৭ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু পুলিশ আর কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আসামীরা নানাভাবে তাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Manual4 Ad Code

থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ঘটনার পরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না। তবে অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!