জুড়ী সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

জুড়ী সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

জুড়ী সীমান্তের ওপারে বুধবার সকালে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ অধিনায়ক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কুলদীপ রায় শর্মা। বৈঠকে বিজিবি-বিএসএফের স্টাফ অফিসার ও কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বিজিবি সুত্রে জানা গেছে, ৫২ ব্যাটালিয়নের আওতাধীন ফুলতলা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৮২৪/৭-এস এর সন্নিকটে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে ইয়াকুবনগর এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে একসারি বিশিষ্ট কাটাতারের বেড়া নির্মাণ, বটুলী আইসিপি’র বিপরীতে বিদ্যমান বেইলী ব্রীজের পরিবর্তে বক্স কালভার্ট এবং সীমান্তে রাস্তা নির্মাণের বিষয়ে উভয় পক্ষের ফলপ্রসু আলোচনার মাধ্যমে কার্যবিবরণী স্বাক্ষরিত হয়। এছাড়াও অবৈধ সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা-নির্যাতন, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং গবাদিপশু চোরাচালান বন্ধের ব্যাপারেও আলোচনা হয়। সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি যেমন সীমান্তে গুলিবর্ষণ না করা, চোরাচালান, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার প্রতিরোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ করা, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ একমত পোষণ করেন। উভয় পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে ঐক্যমত হন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!