এক ইঞ্চি জমিও যেন অনবাদি না থাকে-পরিবেশ ও বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন

এক ইঞ্চি জমিও যেন অনবাদি না থাকে-পরিবেশ ও বনমন্ত্রী

  • মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, সারা বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। অনেক দেশ এখন খাদ্য সংকটে ভুগছে। তবে আমাদের দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। এজন্য সরকার কৃষকদের বীনামূল্যে সার ও বীজ দিচ্ছে। যাতে আপনারা বেশি বেশি করে খাদ্য উৎপাদন করতে পারেন। এতে আপনারাও লাভবান হবেন। দেশও খাদ্যসংকটে পড়বে না।

Manual6 Ad Code

পরিবেশমন্ত্রী মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ স¤পাদক ইকবাল হোসেন স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!