কমলগঞ্জে তিন দিনব্যাপী উরাং জাতীয় আঞ্চলিক মহাসম্মেলন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কমলগঞ্জে তিন দিনব্যাপী উরাং জাতীয় আঞ্চলিক মহাসম্মেলন সম্পন্ন

  • মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গি চা বাগানে উরাং জাতীয় আঞ্চলিক মহাসম্মেলন-২০২৩ গত রোববার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। এতে সারাদেশের প্রায় দুই সহস্রাধিক উরাং জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করে। উরাং ভাষা ও সংস্কৃতি রক্ষা কমিটি, মৌলভীবাজার এর আয়োজনে গত শুক্রবার দুপুরে সম্মেলনে রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে ও পুরণ উরাং এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ইউপি সদস্য ধনা বাউরী, মৃর্ত্তিঙ্গা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, সাধারণ সম্পাদক অনন্ত উরাং (মনুলাল), ২য় দিন শনিবার পুরণ উরাং এর সভাপতিত্বে ও পুরণ কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ বিশেষজ্ঞ, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. সেলু বাসিত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বহুমাত্রিক লেখক-গবেষক আহমদ সিরাজ, অধ্যাপক-কবি শাহজান মানিক, প্রভাষক দীপংকর শীল, মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, স্বপন রেজা, হরেন্দ্র উরাং, কপিল উরাং, সত্যবান উরাং, শংকর উরাং, সাতলাল উরাং, ৩য় দিন রোববার দয়াল উরাং এর সভাপডিতত্বে ও মিঠুন উরাং এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

প্রতিদিন অনুষ্ঠান শেষে উরাংদের ঐতিহ্যবাহী নাচ, গান পরিবেশিত হয়। উরাং জাতীয় মহাসম্মেলন উপলক্ষে উরাং জনগোষ্ঠীর কুরুখ ভাষা ও অভিধান এর একটি বুকস্টল ছিল। এতে অর্ধশতাধিক কপি বিক্রয় হয়। তিনদিনব্যাপী এ মহাসম্মেলনে উরাং জনগোষ্ঠী নিয়ে গবেষণামূলক কাজ করায় তাদের মধ্যে আত্মজাগরণ সৃষ্টি হয়েছে। সম্মেলন থেকে অবিলম্বে উরাং জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে একটি কালচারাল একাডেমি স্থাপনের দাবী জানানো হয়।

Manual4 Ad Code

উল্লেখ্য, ভাষা বিজ্ঞানী ড. সেলু বাসিতের নির্দেশনায় ও কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক দীপংকর শীলের রচনায় ‘কুরুখ ভাষা শেখার প্রথম পাঠ’ বইকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত “কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র” গত শনিবার সরেজিমন পরিদর্শন করেন ভাষা বিজ্ঞানী ড. সেলু বাসিত, আহমদ সিরাজ ও দীপংকর শীল। বামনটিলায় ৩০ জন উরাং শিশু-কিশোর তাদের মাতৃভাষায় পাঠ শোনায়। বাংলাদেশে সম্ভবত তাদের মৌখিক ভাষায় এই প্রথম “কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র” চালু হলো।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!