কমলগঞ্জে এক রাতে ২টি সিএনজি অটোরিক্সা চুরি! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে এক রাতে ২টি সিএনজি অটোরিক্সা চুরি!

  • শনিবার, ১৭ জুন, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে একরাতে দুটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ জুন) ভোররাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিক্রমকল গ্রামের ইসমাইল মিয়ার বাসা থেকে।

Manual2 Ad Code

জানা যায়, উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত শব্দকর সম্প্রদায়ের জয় শব্দকর এবং গনেশ শব্দকর উভয়ই অসহায় দিনমজুর মানুষ । সিএনজি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করা হতো। এমতাবস্থায়, প্রতিদিনের মত শুক্রবার রাতে স্থানীয় ইসমাইল মিয়ার বাসার গ্যারেজে সিএনজি অটোরিকশা রেখে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান। শনিবার সকালে খবর পান ইসমাইল মিয়ার বাড়ির বাহিরের গেইটের তালা কেটে গাড়ী দুটি চুরি করে নিয়ে যায় (চুরিকৃত সিএনজি অটোরিকশার রেজি: নং মৌলভীবাজার থ ১২/৯১৯৮ এবং মৌলভীবাজার থ ১২/৭৪২৪)। এনজিও ঋণের কিস্তিতে নেওয়া সিএনজি অটোরিকশা দুটির জন্য হাউমাউ করে কেঁদে জয় শব্দকর ও গণেশ শব্দকর জানান, এ বিষয়ে কমলগঞ্জ থানায় জিডির প্রস্তুতি নিচ্ছেন।

Manual5 Ad Code

খবর পেয়ে শনিবার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশ ও ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারসহ ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আলাপকালে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার জানান, জয় শব্দকর ও গণেশ শব্দকর দিনমজুর অসহায় মানুষ। তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল সিএনজি দুটি। এনজিও’র ঋণের কিস্তিতে নেওয়া সিএনজির এখনো কিস্তি পরিশোধ হয় নাই। সিএনজি দুটি উদ্বারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!