জরিমানা দিয়ে ছাড়া পেলেন ছাত্র পরিচয়দানকারী ৮ ট্রেনযাত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জরিমানা দিয়ে ছাড়া পেলেন ছাত্র পরিচয়দানকারী ৮ ট্রেনযাত্রী

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে বিনাটিকিটে ট্রেন ভ্রমণ এবং ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সাথে অসদাচরণের দায়ে ছাত্র পরিচয়দানকারী ৮ ট্রেনযাত্রীকে জরিমানা করা হয়েছে। সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শনিবার (১৬ নভেম্বর) এঘটনা ঘটে। এজন্য কুলাউড়া স্টেশন থেকে ট্রেনটি ৩০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন। ট্রেনটি কুলাউড়া স্টেশনে পৌঁঠার আগে ট্রেনে কর্তব্যরত টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাঁধে বিপত্তি। ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নাই দাবি করে তারা নিজেদের ছাত্র এবং নিজেদের ছাত্র আন্দোলনের সমন্বয়কারী পরিচয় দেয়। একপর্যায়ে টিটিইর সঙ্গে তারা অসদাচরণও করে ।

Manual1 Ad Code

ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌছার পর ছাত্র পরিচয়দানকারী ওই ৮ ট্রেনযাত্রীকে বিনাটিকিটে ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। টিটিইর কাছে দুঃখপ্রকাশ করলে জরিমানা দেয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

Manual2 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!