মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::: মৌলভীবাজারে বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টেরে হলরুমে আয়োজিত মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় ৭ উপজেলা ও ৫ পৌর কমিটি বিলুপ্ত করা হয়।

Manual4 Ad Code

জেলা বিএনপির নব-গঠিত আহবায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, নির্বাহী সদস্য এম নাসের রহমান ও মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় জি কে গউছ মৌলভীবাজার জেলার সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে বলে জানান তিনি।

Manual4 Ad Code

জি কে গউছ বলেন, ‘আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। দল ও তৃণমূল নেতৃত্বকে সু-সংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। অপশক্তি ও ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে।’

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, এডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশাররফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাহ উর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, এডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!