কমলগঞ্জ মহিলা আ’লীগের আলোচনা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কমলগঞ্জ মহিলা আ’লীগের আলোচনা ও দোয়া মাহফিল

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুবৃত হয়। বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকালে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, পৌর স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব। অন্যান্যদের বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না দেবরায়, প্রভাষক রাবেয়া বেগম, পারুল কুরাইয়া, রুবিনা বেগম, শেখ মনোয়ারা, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার পারভেজ আলাল, উপজেলা ছাত্রলীগ সম্পাদক শাকের আলী সজীব প্রমুখ।

অনুষ্ঠানে সকল শহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews