স্মার্ট নগর গড়ার লক্ষে বড়লেখা পৌরবাসী একধাপ এগুলেন-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন

স্মার্ট নগর গড়ার লক্ষে বড়লেখা পৌরবাসী একধাপ এগুলেন-পরিবেশমন্ত্রী

  • বুধবার, ২৮ জুন, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা:

Manual7 Ad Code

বড়লেখা পৌর শহরে অপরাধ নিয়ন্ত্রণে স্থাপন করা হচ্ছে উন্নত প্রযুক্তির ৬৪টি ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। মঙ্গলবার বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্মার্ট নগর গড়ার লক্ষে বড়লেখা পৌরবাসী একধাপ এগিয়ে গেলেন।

ইতিমধ্যে পৌর শহরের সড়কের বিভিন্ন জায়গায় ১০টি ক্যামেরা বসানো হয়েছে এবং অন্যগুলো বসানোর কাজ চলছে। ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। ক্যামেরা স্থাপন কাজে কারিগরি সহায়তা করছে সিসি ক্যামেরা এন্ড ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এমকে টেকনোলজি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!