জুড়ীতে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন, গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

জুড়ীতে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন, গ্রেফতার ২

  • রবিবার, ৯ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে মামলার সাক্ষী হওয়ায় সাক্ষীর পিতাকে শিকল দিয় বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করছে। শুক্রবার (৭ জুলাই ) রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের  মনতৈল গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরজমিনে জানা গেছে, মনতৈল গ্রামের প্রবাসী ইলিয়াস মিয়ার স্ত্রী আয়া বেগমের উপর ১০ জুন  মদরিছ আলীর ছেলে পুতুল মিয়ার নেতৃত্ব একদল সন্ত্রাসী দিন দুপুরে হামলা চালিয়ে লুটপাট করে। আয়া বেগম থানায় মামলা করেন। মামলায় আব্দুল মতিন মজুমদার ওরফে (কুটিমুটি)’র ছেলে নাহিদুল ইসলামকে সাক্ষী করেন। মামলা দায়েরের পর থেকে নাহিদুলকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছিল আসামিরা।

Manual3 Ad Code

শুক্রবার রাত সাড়ে ১১ টায় ইউনুছ মিয়ার ছেলে কাজল মিয়া (৩৫), বিলাল মিয়া (৩২), মদরিছ আলীর ছেলে পুতুল মিয়া (৩৫), আছির আলীর ছেলে গিয়াস মিয়া (৩৮) শাওন (২০), ইস্তিয়াক (৩৫) সহ ১০/১২ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় দা, লাঠি সোঠা নিয়ে আব্দুল মতিনের বাড়ীতে উপস্থিত হয়ে তার ছেলে নাহিদুলকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে সন্ত্রাসীরা তার পিতা আব্দুল মতিনকে শিকল দিয়ে হাত পা বেঁধে রেখে তার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। আব্দুল মতিন চিৎকার করলে সন্ত্রাসীদের ভয়ে তাকে বাঁচাতে ভয়ে কেউ এগিয়ে আসেনি। এ সময় শিশু সন্তান রাফিউল ও মনি বাবাকে বাঁচাতে সন্ত্রাসীদের হাতে পায়ে ধরে তাদের মন গলাতে পারেনি। সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত জেনে  চলে  যায়।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে হামলার সাথে জড়িত থাকার বিষয়টি তারা অস্বীকার করেছে।

Manual1 Ad Code

জুডী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, হামলার ঘটনায় প্রধান আসামি কাজল মিয়া ও পুতুল মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!