বড়লেখায় জমি লিখে না দেয়ায় মাকে মারধর স্ত্রীসহ ছেলে কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় জমি লিখে না দেয়ায় মাকে মারধর স্ত্রীসহ ছেলে কারাগারে

  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালাত বৃদ্ধ মাকে ভরণপোষন না দেওয়া, মায়ের পৈত্রিক সম্পত্তি লিখে না দেওয়ায় মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে ছেলে ও পুত্রবধুকে কারাগারে পাঠিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মায়ের নির্যাতন মামলার আসামী ছেলে বদরুল ইসলাম ও তার স্ত্রী হাজেরা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বদরুল ইসলাম সুজানগর ইউনিয়নের বড়থল (আদর্শগ্রাম) গ্রামের ছফির উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, বৃদ্ধা মা রাবিয়া বেগমের পৈত্রিক সম্পত্তি (ফরায়েজ) লিখে দিতে রাজি না হওয়ায় ছেলে বদরুল ইসলাম, তার স্ত্রী হাজেরা বেগম ও শ্যালক আব্দুর রহিম বৃদ্ধাকে নানাভাবে নির্যাতন চালাচ্ছিল। এর জের ধরে চলিত বছরের ১৯ জানুয়ারী বদরুল ইসলাম স্ত্রী ও শ্যালককে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাবিয়া বেগমকে কুপ দিলে তিনি রক্তাক্ত জখম হন। এসময় বৃদ্ধাকে বাঁচাতে অপর ছেলে ও প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা তাদের উপর চড়াও হয় এবং তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এঘটনায় চিকিৎসা শেষে বৃদ্ধা রাবিয়া বেগম ছেলে বদরুল ইসলাম, তার স্ত্রী হাজেরা বেগম ও শ্যালক আব্দুর রহিমের বিরুদ্ধে ২২ জানুয়ারী আদালতে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার রাতে পুলিশ বদরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। অপরদিকে বদরুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত স্বামী-স্ত্রী দু’জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, বৃদ্ধা মায়ের মামলায় গ্রেফতার পুত্র ও আত্মসমর্পনকারী পুত্রবধুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!