জুড়ীতে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের আশেপাশের ফুটপাতে বসা অবৈধ হকারদের ও দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এক অভিযানে এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী অফিসের উপ সহকারী প্রকৌশলী মো আনসারুল কবির শামীম ও জুড়ী থানার একদল পুলিশ।

Manual1 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, জুড়ী উপজেলার মূল বাজার কামিনীগঞ্জ। কামিনীগঞ্জ বাজার ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের ফুটপাতে হকার বসেছে। যার কারনে পথচারী মানুষের কষ্ট হয়। এসব কথা চিন্তা করে হকার উচ্ছেদের অভিযান পরিচালনা করা হয়। দোকানগুলোতে যাদের অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী সময়ে ভবানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews