বিএনপি -জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বিএনপি -জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল 

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩

Manual7 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: দেশব্যাপী বিএনপি -জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার রাতে উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভবানীগন্জ বাজারস্থ লন্ডন প্লাজার সামনে থেকে শুরু হয়ে জুড়ী বাজার প্রদক্ষিণ করে বিজিবি ক্যাম্প চত্বরে এসে পথ সভার মাধ্যমে সমাপ্তি হয়।
উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনির সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি।
এ সময় উপস্থিত ছিলেন জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, তাতী লীগের সদস্য সচিব সাইফুর আলম ফজল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু,সাইদুর রহমান,জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!