বড়লেখায় সাইফুর মার্ডার : আত্মগোপনে থাকা আসামি জলিল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় সাইফুর মার্ডার : আত্মগোপনে থাকা আসামি জলিল গ্রেফতার

  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখায় প্রকৌশলী সাইফুর রহমান (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জলিল উদ্দিন ৩ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান বুধবার ভোরে বিয়ানীবাজারের উত্তর আখা খাজনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জলিল উদ্দিন উপজেলার বর্নি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলী।

জানা গেছে, ২০২০ সালের ৩০ জুলাই ঈদুল আজহা উপলক্ষে সদ্য ডিপ্লোমা পাশ প্রকৌশলী সাইফুর রহমান সিলেট থেকে বড়লেখার সৎপুর গ্রামে পুরান বাড়িতে যান। রাতের খাবার শেষে প্রতিবেশি কামাল উদ্দিন জরুরি কাজের কথা বলে ফোন দিয়ে সাইফুরকে তার সাথে দেখা করতে বললে রাতেই সে (সাইফুর) বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে অপর প্রতিবেশি জয়নাল উদ্দিন প্রচারণা চালায় সাইফুরকে সাপে কেটেছে। বাহিরে তালা দেওয়া পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার, মৃতদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ও জয়নাল উদ্দিন গংদের অসংলগ্ন কথাবার্তায় নিহতের স্বজনদের সন্দেহ হয়। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় নিহতের ভাই এমদাদুর রহমান ওই বছরের ২৬ অক্টোবর জয়নাল উদ্দিন, কামাল উদ্দিন ও জলিল উদ্দিনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েক জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান জানান, প্রায় ৩ বছর ধরে এজাহার নামীয় আসামি দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে তাকে বিয়ানীবাজার এলাকা থেকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!