বড়লেখায় নিসচার বৃক্ষরোপণ কর্মসূচিতে দুইশতাধিক চারা দান করলেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় নিসচার বৃক্ষরোপণ কর্মসূচিতে দুইশতাধিক চারা দান করলেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন

  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে দুইশত গাছের চারা প্রদান করেছেন দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজির উদ্দিন।

শুক্রবার বিকেলে দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আজির উদ্দিনের সাথে মতবিনিময় করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় তিনি নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি সবুজ বাংলা নার্সারি (কলাজুরা) থেকে দুই শতাধিক গাছের চারা নিসচা নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সবুজ বাংলা নার্সারির সত্ত্বাধিকারী ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিংবডির সদস্য মাওলানা আক্তার হোসেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও সড়কের ফাকা জায়গায় বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার থেকে ধারাবাহিকভাবে গাছের চারা রোপন করা হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!