বড়লেখায় অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় লন্ডন প্রবাসী আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় লন্ডন প্রবাসী আহত

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা পৌরশহরের এফ.আর মহিউস সুন্নাহ (মাদ্রাসা) একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে (চ্যারিটি নং-১১৯১৫৯৩) এর উপদেষ্ঠা লন্ডন প্রবাসী সমাজসেবক ফায়েজ মোহাম্মদ রহমানকে (৬৬) দুর্বৃত্তরা হত্যার চেষ্টা চালিয়েছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে ফজরের নামাজ আদায় করতে নিজ বাসা থেকে বেরুতেই মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

হাসপাতালে চিকিৎসাধীন আহত ফায়েজ মোহাম্মদ রহমান (ফয়জুর রহমান) জানান, পৌরশহরের বাসভবন সংলগ্ন বিল্ডিংয়ে কয়েক বছর আগে তিনি ‘এফ.আর মহিউস সুন্নাহ একাডেমি’ নামে একটি আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। লন্ডন প্রবাসী হলেও মাদ্রাসা তত্তাবধানের জন্য বছরের বেশির সময় তিনি দেশে অবস্থান করেন। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হন। বাসার সিঁড়ি নামার সময় মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করে। মাথা নিচু করায় অস্ত্রের আঘাতে ঘাড়ে, বাম হাতের উপরে, মুখে ও বুকে রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে মাদ্রাসার শিক্ষক ও মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি দাবী করেন সম্পত্তি নিয়ে পূর্ব-বিরোধের জেরেই প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্যে তার উপর এই হামলা চালিয়েছে। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে সকালেই হাসপাতালে পুলিশ পাঠিয়ে চিকিৎসাধীন আহত ফায়েজ মোহাম্মদ রহমানের খোঁজ খবর নিয়েছেন। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!