জুড়ীতে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহনন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

জুড়ীতে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহনন

  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে স্বামীর সাথে দ্বন্দ্বের পর এক গৃহবধূর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব গোয়ালবাড়ি হালঘরা গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহমান লালই দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন।

প্রায় ৪ বছর আগে সৌদি আরবে বাংলাদেশী পশ্চিম গোয়ালবাড়ির মৃত আকদ্দছ আলীর মেয়ে আসমা বেগম (৪৫) গৃহকর্মীর কাজে গেলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আসমা বেগমের দেশে সন্তান থাকলে ও স্বামী থেকে তালাকপ্রাপ্ত ছিলেন তিনি।

বছর খানেক আগে আব্দুর রহমান লালই ও আসমা বেগম উভয়ে দেশে এসে বসবাস করতে থাকেন। বৃহস্পতিবার রাতে স্বামী -স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্ব হলে সকালে আব্দুর রহমান লালই ১ম স্ত্রীর কাছে সিলেটে চলে যান। যাবার সময় ২য় স্ত্রী আসমা বেগমের (৪৫) কাপড় ঘরের বাহিরে রেখে রুম তালা মেরে যান।

Manual8 Ad Code

পরে গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে আসমা বেগম তার রুমের দরজা বন্ধ করে ছটফট শুরু করলে বাড়ির অন্যান্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জুড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 ডা. নিশাত জাহান বলেন, লাশ হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে। প্রাথমিক ভাবে পরিবারের কথা অনুযায়ী ধারনা করা হচ্ছে, সে বিষজাতীয় কিছু পান করেছে তবে মুখে, শরীরে কোন ধরনের চিহ্ন নেই।

Manual7 Ad Code

গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ূম বলেন, তাদের কাছে শুনেছি, সে বিষপানে আত্মহত্যা করেছে।

মৃতের পূর্বের বিবাহের মেয়ে তামান্না আক্তার বলেন, আমার আম্মা আজকে আমার বাসায় গিয়ে বলেছেন, আমার সৎ বাবার সাথে তার ঝগড়া চলছে। আমার মায়ের জমানো টাকা তিনি নিয়ে গেছেন। এরপর আমার বাসা থেকে তাড়াহুড়ো করে এসেছেন, এখন দেখি আমার আম্মা মৃত।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার মডেল হাসপাতালে প্রেরণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!