সংবাদ সম্মেলন- জুড়ীর রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

সংবাদ সম্মেলন- জুড়ীর রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নাজমুল আলম লিজন বলেছেন- ‘অর্থের বিনিময়ে নিয়োগ বাগিয়ে নিতে না পেরে ও স্বচ্ছভাবে অনুষ্টিত বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অবৈধভাবে প্রভাবিত করতে না পেরে কতিপয় হিংসুটে ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি মঙ্গলবার দুপুরে জুড়ী এম.জেড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

লিখিত বক্তব্যে তিনি বলেন- বিদ্যালয়ের ৫টি পদে নিয়োগের জন্য বিধিমোতাবেক ৫ সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (জুড়ী উপজেলার অতিরিক্ত দায়িত্ব) ফজলুর রহমান, ডি.জির প্রতিনিধি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.খ.ম ফারুক আহমদ, বিদ্যালয় সভাপতি আমি নাজমুল আলম লিজন, শিক্ষানুরাগী সদস্য মো: বেলাল উদ্দিন ও প্রধান শিক্ষক মো: মোশারফ হোসেন এর উপস্থিতিতে গত ১৬ আগস্ট নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। এতে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকল পরীক্ষার্থীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয় এবং বিধিমোতাবেক উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়। এতে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন। কিন্তু একটি মহল হীন উদ্দেশ্যে অর্থের বিনিময়ে নিয়োগ বাগিয়ে নিতে না পেরে আমাকে সমাজে হেয়-প্রতিপন্ন করার মানষে অপকর্মে লিপ্ত হয়। পরবর্তীতে ২০ আগস্ট কিছু হিংসুটে ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ‘সাবধান জুড়ী বড়লেখা’ নামক ফেসবুক ফেক আইডি থেকে আমার ছবি যুক্ত করে নিয়োগ বাণিজ্য হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালায়। এরপর আব্দুল বাছিত ছায়াদ, আব্দুস সালাম, খায়রুল ইসলাম গং সেটা ফেসবুকে শেয়ার করেন ও অশালীন মন্তব্য করেন। পূর্ব বটুলীর আব্দুস সালাম, বারি মিয়া ও বিরইনতলার আব্দুল হান্নান গং ২৪ আগস্ট এরকম মিথ্যা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। যা আমি, আমার পরিবার, বিদ্যালয় ও ইউনিয়নবাসীর জন্য মানহানীকর।

Manual4 Ad Code

তিনি বলেন- আমি রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি ঐতিহ্যবাহী ফুলতলা বশির উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি একজন আমদানী ও রফতানীকারক ব্যবসায়ী। আমি প্রতি বছর সরকারকে প্রায় কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। আমার মানরক্ষার্থে আমি গত ২৮ আগস্ট মাননীয় সাইবার ট্রাইবুনাল, সিলেট-এ মামলা দায়ের করি। এর পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।

Manual1 Ad Code

এ সময় ফুলতলা ইউনিয়ন যুবলীগের সদস্য অরূপ দেব, সাগরনাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান ও সাগরনাল ইউনিয়নের ব্যবসায়ী সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews