মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

মুখে কালো কাপড় বেঁধে বিএনপির মানববন্ধন

  • বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক :: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানীর নয়াপল্টনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা।

Manual3 Ad Code

বুধবার (৩০ আগস্ট)  বিকাল ৩টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।

Manual1 Ad Code

এর আগে গতকাল (মঙ্গলবার) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে ওই কর্মসূচির পরিবর্তন এনে মানববন্ধন করছে দলটি।

Manual4 Ad Code

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মানববন্ধনে সভাপতিত্ব করছেন। এতে সূচনা বক্তব্য দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!