ফুলবাড়ীতে গ্ৰীণ ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে গ্ৰীণ ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: যুবরাই  লড়বে সবুজ পৃথিবী গড়বে’ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকের মাসে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,প্রভাষক জাকারিয়া মিয়া, প্রভাষক গোলাম মোস্তফা, গ্রীন ভয়েস  ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি নাজমুল কবির (পিয়াস) , সাধারণ সম্পাদক ফরিদুল হক, সাংগঠনিক সম্পাদক সজল পোদ্দার,জাকারিয়া হোসেন বাঁধন, বিপুল মিয়া প্রমূখ।
এ সময় গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক ফরিদুল হক বলেন ” গ্রীন ভয়েস সব সময়ই পরিবেশ নিয়ে কাজ করেন, আমাদের স্বপ্ন আমরা পুরো পৃথিবীকে সবুজ অরণ্যে রূপান্তরিত করবো একদিন ইনশাআল্লাহ।”
পরবর্তীতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজল পোদ্দার সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!