জুড়ীর ফুলতলায় ভাসুরের দায়ের কূপে ছোট ভাইয়ের বউসহ ২ জন গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীর ফুলতলায় ভাসুরের দায়ের কূপে ছোট ভাইয়ের বউসহ ২ জন গুরুতর আহত

  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে ভাসুরের দায়ের কূপে ছোট ভাইয়ের বউ এবং গৃহবধুর ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় গত ৩০ আগস্ট বুধবার থেকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁওয়ের বাসিন্দা আপ্তাব উদ্দিনের স্ত্রী ছকিনা আক্তার ও তার আপন ছোট ভাই ছালিক মিয়া ঘটনার দিন ৩০ আগস্ট বুধবার নিজ ঘরে বসে কথা বলছিলেন। এসময় ছকিনা আক্তারের ভাসুর সেলিম মিয়া আপ্তাব উদ্দিনের কাছে পাওনা টাকা নিয়ে উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় এলাকার লোকজন তাদের প্রথমে জুড়ী ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Manual4 Ad Code

আহতদের পরিবারের লোকজন জানান, সেলিম মিয়া দায়ের এলোপাতাড়ি কূপে সেলিনা ও সালিকের পায়ের রগ কেটে গেছে। দুই হাতেও মারাত্মক জখম। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

Manual6 Ad Code

তারা আরও জানান, সেলিনা জায়গা কেনার জন্য পাশের গ্রামের রুস্তা মিয়ার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকার মধ্যস্থতায় ছিলেন সেলিম মিয়া। টাকা ফেরৎ দেয়া নিয়ে বাধে ঝগড়া। উত্তেজিত হয়ে সেলিম মিয়া হামলা চালিয়ে তাদের আহত করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, তিনি ঘটনা সম্পর্কে জেনেছেন। কেউ এ ব্যাপারে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!