বড়লেখায় বাবরুল হোসেন মানবিক ফাউন্ডেশনের শিক্ষার্থী অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় বাবরুল হোসেন মানবিক ফাউন্ডেশনের শিক্ষার্থী অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় ‘মানবতার সেবাই মুল লক্ষ্য, এই শ্লোগানে সদ্য প্রতিষ্ঠিত ‘বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশন’ এর অভিষেক অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এ উপলক্ষে আমেরিকা প্রবাসী তরুণ সমাজসেবক বাবরুল হোসেন আলমের অর্থায়নে বিভিন্ন মাদ্রাসায় হিফজে অধ্যয়নরতা ৫০ জন মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান, ৫০ জন দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার রাতে দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বয়ান ও বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগের বরেণ্য আলেম মুফতি রশিদুর রহমান ফারুক (ছাহেব জাদায়ে বর্ণভী)।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি তরুণ সমাজসেবক খায়রুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়ছল রানা ও আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, লাউতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুদ্দীন, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার সভাপতি ইমান উদ্দিন, অধ্যক্ষ কাওছার আহমদ, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আমিনুল হক, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, সংগঠনের উপদেষ্ঠা হাফেজ খলিলুর রহমান সাহীন, এম সামছুল ইসলাম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার বদরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!