বড়লেখায় চা বাগানের লেক থেকে শ্রমিকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় চা বাগানের লেক থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের একটি লেক (দিনার বাঁধ) থেকে বৃহস্পতিবার সকালে বাবুল চাষা (৫৫) নামে এক চা শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual6 Ad Code

নিহত বাবুল চাষা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাথারিয়া চা বাগানের মৃত শ্রী প্রসাদ চাষার ছেলে। স্ত্রী, পুত্র ও ভাইয়ের দাবী বাবুল চাষা মানষিক রোগী। রোববার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা বাবুল চাষা দুর্ঘটনা বশত বাগানের ভেতরের ডোবায় পড়ে মারা যান। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় শ্রমিকরা সমনবাগ চা বাগানের মোকাম ১৮ নম্বর সেশকশনের দিনার বাঁধে (ডোবায়) অজ্ঞাত ব্যক্তির লাশ উপুড় থাকতে দেখেন। খবর পেয়ে বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আলী, শাহিদ নেওয়াজ, থানা পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে যান। পরে নিহতের স্ত্রী সবিতা চাষা, ছেলে উজ্জল চাষা ও সজল চাষা লাশ শনাক্ত করেন।

Manual6 Ad Code

থানার ওসি মো. ইয়ারদৗস হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, লোকটি মানষিক রোগী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুর্ঘটনাবশত ডোবায় (লেক) পড়ে মারা গেছেন। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!