বড়লেখা উপজেলা পরিষদের কর্মচারি দেবব্রত গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখা উপজেলা পরিষদের কর্মচারি দেবব্রত গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদের কর্মচারী (ষাট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর) দেবব্রত দেব বৃহস্পতিবার দুপুরে অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসকরা বলেছেন, অব্যাহত মানসিক চাপের কারণে অস্বাভাবিকভাবে তার প্রেসার বেড়ে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সময়মত তাকে হাসপাতালে নিয়ে না আসলে বড়ধরণের ক্ষতির আশংকা ছিল। অবস্থার উন্নতি না হলে রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Manual5 Ad Code

জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলা পরিষদের কর্মচারী দেবব্রত দেব’কে কতিপয় ব্যক্তি নানাভাবে চাপ দিয়ে আসছিল। এতে তিনি মারাত্মক ডিপ্রেশনে ভোগছিলেন। সহকর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুরে দেবব্রত দেব অফিসে কাজ করছিলেন। কর্মকালিন তার মোবাইল ফোনে বেশ কয়েকটি কল আসে। এরপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, হাই ডিপ্রেশনে অস্বাভাবিকভাবে তার প্রেসার বেড়ে গেছে। পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি না হলে সিলেটে রেফার করতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!