জুড়ীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বীর মুক্তিযোদ্ধার বসতঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বীর মুক্তিযোদ্ধার বসতঘর

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

জুড়ী উপজেলার জামকান্দি গ্রামের হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার (৮৫) বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তিনি প্রায় দেড় মাস ধরে স্ত্রীসহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের দাবী পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষ বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনী প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই গবাদিপশু, আসবাবপত্রসহ বসতঘর পুড়ে অন্তত ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার ছেলে আলাল উদ্দিন মঙ্গলবার চারজনের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়া অসুস্থতা জনিত কারণে প্রায় দেড় মাস ধরে স্ত্রীসহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ছেলে আলাল উদ্দিন স্ত্রী-সন্তানদের নিজের ঘরে রেখে রাতে বাবার ঘরে গিয়ে থাকতেন। মঙ্গলবার রাতে খাবার শেষে বাবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে আগুনের উত্তাপ অনুভব করে তিনি জেগে উঠে দেখেন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। হতভম্ব হয়ে চিৎকার করায় আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে কুলাউড়া থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই গবাদিপশু, আসবাবপত্রসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

Manual1 Ad Code

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলেমান আহমদ জানান, খবর পেয়েই তিনি একটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

Manual1 Ad Code

বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার ছেলে সালাহ উদ্দিন অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জেরে একজন প্রার্থী ও তার পক্ষের লোকজন তাদেরকে মারপিট, নানাভাবে হয়রানী, হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তার মা (মুক্তিযোদ্ধার স্ত্রী) সায়জুন বেগম গত ১৪ সেপ্টেম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে জুড়ী থানায় অভিযোগ করেন। এরপর থেকেই তারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এরাই বসতঘর পুড়িয়েছে। এই ঘটনায় তার ভাই আলাল উদ্দিন মঙ্গলবার আদালতে মামলা করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!