টাকায় বরকত বাড়ানোর ‘ফু’র নামে প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

টাকায় বরকত বাড়ানোর ‘ফু’র নামে প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় টাকায় বরকত বাড়ানোর ‘ফু’ দেওয়ার নামে কাতার প্রাবসীর স্ত্রীর ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরে অভিনব কায়দায় প্রতারণার এই ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় ভোক্তভোগী ছাবিয়া বেগম ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার সুজানগর ইউপির বড়থল গ্রামের কাতার প্রবাসী ছুয়াব আলীর স্ত্রী।

Manual7 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, ছাবিয়া বেগম সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের সময় পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে স্বামীর পাঠানো ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নেমে বড়লেখা পৌরশহরের লক্ষ্মী মিষ্টি ঘরের সামনে পৌঁছালে ৫০ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ ছাবিয়া বেগমের মাথা ও মুখে হাত বুলিয়ে বলেন, আমি নামাজ পড়তে আসি। তখন তিনি ওই ব্যক্তির পাশ কাটিয়ে এগিয়ে গেলে এক যুবক তার পথ আগলে বলে, ওই বাবা কি বলেছেন? উনি অনেক বড় পীর, উনার কথা শুনলেন না কেন। পথ আগলে ওই যুবক ছাবিয়া বেগমকে কথিত পীরের কাছে নিয়ে যায়। এসময় ছাবিয়া বেগম দেখতে পান ৫০/৫৫ বছর বয়সী ওই ব্যক্তি মধ্যবয়স্ক আরো এক ব্যক্তির টাকা হাতে নিয়ে ফু’দিয়ে ফেরত দিচ্ছেন। তখন ওই ব্যক্তি ছাবিয়াকে বলেস (কথিত পীর), তোমার নিকট টাকা আছে। টাকাগুলা দেও। টাকা পড়ে (ফু) দিই। টাকার বরকত হবে। তখন তিনি ব্যাংক থেকে তুলে ব্যাগে রাখা ১ হাজার টাকার ২৩টি নোট ও ৫০০ টাকার ১০০টি নোটে ৭৩ হাজার টাকা ওই ব্যক্তির হাতে দেন। দুই হাজার টাকা ছোট নোট হওয়ায় সে ওইগুলো নেয়নি। মুহুর্তেই ওই ব্যক্তি টাকাগুলো হাতিয়ে ছাবিয়ার ব্যানেটি ব্যাগে দিয়েছে বলে পেছন দিকে না তাকিয়ে দ্রুত চলে যেতে বলে। সামান্য এগিয়ে যাওয়ার পর ছাবিয়া বেগম দেখতে পান তার ব্যানেটি ব্যাগে টাকা নেই।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ছাবিয়া বেগমের পাশে হলুদ টিশার্ট পরা মূল প্রতারকের সহযোগি এক যুবক দাঁড়িয়ে আছে। ডানপাশে পাঞ্জাবি পরা মূলপ্রতারক টাকায় বরকত বাড়ানোর ফু’দিতে ওই নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

Manual2 Ad Code

ভোক্তভোগী ছাবিয়া বেগমের ছেলে আব্দুজ আজিজ মঙ্গলবার দুপুরে জানান, ‘আমার আম্মা পুবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে আব্বার পাঠানো ৭৫ হাজার টাকা তুলে নিচে নামতেই প্রতারকরা উনার কাছ থেকে ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অবশিষ্ট ২ হাজার টাকা ছোট নোট হওয়ায় সেগুলোতে ‘ফু’ লাগবেনা বলে নেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ দুপুরেও থানায় গিয়ে আম্মা জবানবন্দি দিয়েছেন।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান মঙ্গলবার বিকেলে বলেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!