কমলগঞ্জে উদ্ধারকৃত গন্ধগোকুল লাউয়াছড়ায় অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

কমলগঞ্জে উদ্ধারকৃত গন্ধগোকুল লাউয়াছড়ায় অবমুক্ত

  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনউষার গ্রামের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। রাতেই এটাকে লাউয়াছড়া বনে ছেড়ে দেন বন বিভাগের কর্মীরা।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর ঘরে দৌড়ে ঢুকে পড়ে গন্ধগোকুলটি। পরে বাড়ির লোকজন মাছ ধরার জাল দিয়ে সেটা আটক করে স্থানীয় কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি মনজুর আহমদ আজাদ মান্নাকে অবগত করলে তিনি বিষয়টি মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান। খবর পেয়ে মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে বন্যপ্রাণী টিমের একটি দল শনিবার রাতে প্রাণীটিকে উদ্ধার করে। রাতেই এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না জানান, আমাকে জানানোর পর বিষয়টি বন বিভাগকে জানাই এবং শিক্ষককে জানাই আপনারা এটাতে আঘাত করবেন না। বন বিভাগের লোকজন এসে এটা নিয়ে যাবে। তিনি বলেন, এর বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।

Manual1 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর বনরেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণীটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!