বড়লেখায় ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণা

  • বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিরাট অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। যা গত কয়েকদিন ধরে লোকমূখে ভেসে বেড়াচ্ছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বৃহস্পতিবার দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়রি (জিডি নম্বর-৬১৫) করেছেন।

থানায় করা সাধারণ ডায়রিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বলেন, তিনি লোকমুখে শুনতে পান অজ্ঞাতনামা প্রতারকেরা তার ও উপজেলা নির্বাহী অফিসারের নাম ব্যবহার করে প্রতারনার মাধ্যমে উপজেলার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারকগণের এধরণের দুঃসাহসী কর্মকান্ডে সরকারী কর্মকর্তা হিসাবে মারাত্মকভাবে তার (পিআইও) ও ইউএনও’র সর্বোপরি উপজেলা প্রশাসনের সুনাম ক্ষুন্ন হচ্ছে। প্রতারকগণ সরকারী কর্মকর্তাদের নাম ব্যবহার করে এরূপ প্রতারনার আশ্রয় নেওয়ায় জনস্বার্থে বিষয়টির আইনগত ব্যবস্থা নিতে থানার অফিসার ইনচার্জের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Manual3 Ad Code

থানার ওসি মো. ইয়ারদৌস হাসান থানায় এসংক্রান্ত একটি সাধারণ ডায়রিভুক্তির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বলেন, এব্যাপারে আইনগত প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!