বড়লেখায় টিলা কাটায় ৩ ব্যক্তির কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় টিলা কাটায় ৩ ব্যক্তির কারাদণ্ড

  • রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কেটে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তির ১ জনকে ৩ মাসের ও অপর দুইজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। রোববার বিকেলে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

দণ্ডিতরা হলেন-ট্রাক্টর মালিক ময়নুল ইসলাম, ট্রাক্টর চালক নাজমুল ইসলাম ও এমাদ উদিন। এরা সবাই উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা নির্বিচারে পাহাড় টিলা কেটে মাটি বিক্রি করছিল।

Manual7 Ad Code

গত মাসে একই স্থান থেকে অবৈধ টিলা কাটার দায়ে দিনার আহমদ নামে একজন ট্রাক্টর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরপরেও টিলা কর্তন বন্ধ করছে না অসাধু পাহাড়-টিলা খেকো চক্র।

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে রোববার সকাল থেকে শ্রীধরপুর গ্রামের লালমাটি নামক স্থানের একটি প্রাকৃতিক টিলা কেটে অবৈধ ট্রাক্টরে মাটি পরিবহণ করছিলেন ট্রাক্টর মালিক ময়নুল ইসলাম, ট্রাক্টর চালক নাজমুল ইসলাম, এমাদ উদ্দিনসহ আরো কয়েকজন টিলাখেকো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানের টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও টিলার মাটি পরিবহণে নিয়োজিত দুইটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করে ট্রাক্টর মালিক ময়নুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ট্রাক্টর চালক নাজমুল ইসলাম ও এমাদ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় বিকেলে তাদেরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ টিলা কাটার অপরাধে তিন ব্যক্তির দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরিবেশ রক্ষায় প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!