বড়লেখায় ভিডিএন’র চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেফতার-একাধিক মামলায় সাজা ও পরোয়ানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ভিডিএন’র চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেফতার-একাধিক মামলায় সাজা ও পরোয়ানা

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে ৬/৭ বছর ধরে লাপাত্তা ভেলেজ ডেভলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) এর চেয়ারম্যান আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার ভোরে বড়লেখা পুলিশ সিলেটের মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে বড়লেখা থানা পুলিশ।

Manual1 Ad Code

গ্রেফতার আব্দুল হাকিম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের রুস্তুম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম বড়লেখা থানার চেক জালিয়াতিসহ ১২টি মামলার সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তার স্ত্রী আছমা বেগমের বিরুদ্ধে দুটি মামলার সাজা পরোয়ানা রয়েছে। আদালতের রায়ের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো.আবু তালেবের নেতৃত্বে একদল পুলিশ বুধবার ভোরে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও তার স্ত্রী আছমা বেগমকে গ্রেফতার করেন।

Manual8 Ad Code

জানা গেছে, ভিলেজ ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (ভিডিএন) নামক বেসরকারি সংস্থা ২০০৩ সাল থেকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত হিসেবে হাতিয়ে নেয় ১৫ থেকে ২০ কোটি টাকা। সেই আমানতের মেয়াদপূর্তিতে লভ্যাংশসহ গ্রাহকদের ৫০ কোটি টাকারও বেশি পরিশোধের কথা। কিন্তু গ্রাহকদের লাভ দেওয়াতো দুরের কথা, ২০১৭ সালের মাঝামাঝি সময় মুলধনসহ উধাও হয়ে যান প্রতিষ্ঠানের কর্ণধার চেয়ারম্যান আব্দুল হাকিম, এমডি আয়াজ আলীসহ শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের ২৩ নভেম্বর একটি জাতীয় দৈনিকের তৃতীয় পুষ্ঠায় ‘সিলেটে ৫০ কোটি টাকা হাতিয়ে ভিডিএন কর্তারা উধাও-১০ সহস্রাধিক গ্রাহকের মাথা হাত’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ ছাপা হলে ভুক্তভোগিরা বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বুধবার সন্ধ্যায় জানান, আব্দুল হাকিমের বিরুদ্ধে ১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানা রয়েছে। স্ত্রীর বিরুদ্ধেও সাজা পরোয়ানাসহ ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সিলেট শাহপরান এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!