জুড়ীতে ৮ ফুট লম্বা অজগর আটক, লাঠিটিলা বনবিটে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

জুড়ীতে ৮ ফুট লম্বা অজগর আটক, লাঠিটিলা বনবিটে অবমুক্ত

  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

জুড়ীর পাতিলাসাঙ্গন গ্রামের রাস্তা থেকে বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন ৮ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেন। খবর পেয়ে পাথারিয়া বন্যপ্রাণি সংরক্ষণ টিম ও স্থানীয় বন বিভাগ সাপটি উদ্ধার করে শুক্রবার দুপুরে লাঠিটিলা বনবিটের লাঠিছড়া বনে অবমুক্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কয়েক ব্যক্তি ইউপি সদস্য শরফ উদ্দিনের দোকানের পাশের রাস্তায় বেশ লম্বা একটি অজগর সাপ দেখতে পান। মুহূর্তেই সাপ দেখতে মানুষের ভিড় জমে যায়। অনেকে সাপটি মেরে ফেলতে চাইলে সচেতন ব্যক্তিরা তাতে বাধা দেন। এসময় কয়েক ব্যক্তি সাপটিকে বস্তায় ভরে বন বিভাগে খবর দেন। আনুমানিক রাত ১০ টায় বন বিভাগের লোকজন এসে সাপটিকে নিয়ে যান। সাপটি দৈর্ঘে ৮ ফুট লম্বা।

Manual7 Ad Code

পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য আজিজুর রহমান মুজাহিদ বলেন, এখনকার মানুষ বন্যপ্রাণী সম্পর্কে যথেষ্ট সচেতন। সাম্প্রতিক বেশ কিছু অজগর উদ্ধার করেছে আমাদের টিম। তবে কেন দিন দিন নিজ আবাসস্থল ছেড়ে প্রাণীগুলো লোকালয়ে ঢুকে পড়ছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন জানান, পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের মাধ্যমে অজগর সাপ আটকের খবর পান। রাতেই স্থানীয়দের সহযোগিতায় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন কর্মচারিরা সাপটি উদ্ধার করে জুড়ী রেঞ্জ অফিসে নিয়ে আসেন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় লাঠিটিলা বিটের লাঠিছড়া হান্ডরের পাশের বনে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!