বড়লেখায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

  • শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual4 Ad Code

বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে সমবায় র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সোহাগ মিয়ার সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার জবা রানী নাথ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবউন্নয়ন অফিসার রওশন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, সিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সমবায়ি মুক্তালাল বিশ্বাস, জনসেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপজেলা দলিত কল্যাণ সমবায় সমিতির সভাপতি মিলন রবিদাস, মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রোকশানা বেগম প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

আলোচনায় সভায় উপজেলার দুইটি সফল সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা ও আটজন সমবায়িকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!