মৌলভীবাজারে  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

মৌলভীবাজারে  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (0৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে দু’দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়ে শনিবার (0৪ নভেম্বর) বেলা ১টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
এবার প্রথম মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী ও রাজনগর উপজেলা কেন্দ্র পরিদর্শণ করেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক। জুড়ী কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ও জুড়ী কেন্দ্র প্রধান মনিরুল ইসলাম। রাজনগর কেন্দ্র পরিদর্শকালে উপস্থিত ছিলেন রাজনগর কেন্দ্র প্রধান হারুনুর রাশিদ ও সংগঠনের রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা বকসসহ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!