বড়লেখায় ক্বেরাত প্রতিযোগিতায় গিয়ে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ : স্বজনরা উৎকণ্ঠায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ক্বেরাত প্রতিযোগিতায় গিয়ে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ : স্বজনরা উৎকণ্ঠায়

  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual1 Ad Code

বড়লেখায় পৌরশহরের জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফজ বিভাগের ২ ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে দশটা থেকে তারা নিখোঁজ হয়। তাদের কোন সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এই ঘটনায় দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে শনিবার (১১ নভেম্বর) দুপুরে বড়লেখা থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে।

নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদ উদ্দিনের ছেলে তারেক আহমদ রাফি (১৫) এবং বড়লেখা পৌরসভার দক্ষিণ বারইগ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (১৪)।

জানা গেছে, শুক্রবার (১০ নভেম্বর) রাতে বড়লেখা পিসি মডেল স্কুল মাঠে আস সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত নাশিদ ও কেরাত প্রতিযোগিতায় বড়লেখা পৌরশহরের জামিয়া মাদানীয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুল ছিল। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাফি ও সাইদুল অনুষ্ঠান (নাশিদ ও কেরাত প্রতিযোগিতা) থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা মাদ্রাসায় না ফেরায় মাদ্রাসা কর্তৃপক্ষ ওইদিন রাত ১২টার দিকে বিষয়টি তাদের স্বজনদের জানায়। এরপর থেকে রাফি এবং সাইদুলের পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাচ্ছে না।

রাফির মামা ব্যবসায়ী জাবেদ আহমদ শনিবার বিকেলে জানান, রাফি আমার চাচাতো বোনের ছেলে। সে বাবা-মায়ের একমাত্র ছেলে। ও খুব শান্ত প্রকৃতির। লেখাপড়াতেও ভালো। রাত ১২টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানায় রাফি ও তার সহপাঠী সাইদুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সাথে ফোনও নেই। এরপর থেকে আমরা সব জায়গায় খুঁজেছি। কিন্তু তাদের কোনো হদিস মিলছে না। এবিষয়ে আমরা থানায় জিডি করেছি। রাফির সহপাঠী সাইদুলের পরিবারও থানায় জিডি করেছে।

Manual5 Ad Code

জামিয়া মাদানীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন জানান, আমরা মাদ্রাসার সব ছাত্রকে স্নেহ করি। তাদেরকে পড়ার জন্য কোনধরনের চাপ দেওয়া হয়না। শুক্রবার (গতকাল) রাতে বড়লেখা পিসি স্কুল মাঠে কেরাত ও নাশিদ প্রতিযাগিতায় হিফজ শাখার সকল ছাত্ররা অংশ নেয়। এতে রাফি এবং সাইদুলও ছিল। একটি সিসি ক্যামেরায় রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের দেখা গেছে। এরপর তাদের মিলছে না। মাদ্রাসায়ও ফেরেনি। রাতেই বিষয়টি আমরা তাদের স্বজনদের জানিয়েছি। ধারণা করছি তারা দুজন সমবয়সী, হয়তো না জানিয়ে কোথাও বেড়াতে গেছে। আর আমাদের মাদ্রাসার সুনাম আছে। এজন্য কিছু শত্রুও আছে। হয়তো এরা আমাদের বেকায়দায় ফেলতে তাদের কোথাও নিয়ে রেখেছে।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, একই মাদ্রাসার দুই ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক জিডি করা হয়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!