বড়লেখায় রুবেল মার্ডার মামলার প্রধান আসামির জামিন স্থগিত-আত্মসমর্পনের নির্দেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় রুবেল মার্ডার মামলার প্রধান আসামির জামিন স্থগিত-আত্মসমর্পনের নির্দেশ

  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক::

বড়লেখায় চাঞ্চল্যকর রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্তকৃত ইউপি সদস্য সাবুল আহমদের জামিন আদেশ স্থগিত করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। এই আদেশের পরিপ্রেক্ষিতে গত সোমবার (১৩ নভেম্বর) মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ২৪ ঘন্টার মধ্যে অত্র আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন। এর আগে হাইকোর্টের আদেশে গত রোববার (১২ নভেম্বর) মৌলভীবাজার জেলখানা থেকে তিনি জামিনে মুক্তি পান।

Manual7 Ad Code

জানা গেছে, বড়লেখার রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলার প্রধান আসামি বড়লেখা সদর ইউনিয়নের সাময়িক বরখাস্তকৃত ইউপি সদস্য সাবুল আহমদ গত ২২ অক্টোবর মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে হাজির হন। বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কাওসার মোশাররফ ইউসুফ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাবুল আহমদ উপজেলার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর ছেলে।

Manual7 Ad Code

এদিকে গত ৭ নভেম্বর কারাবন্দী সাবুল আহমদ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনপ্রাপ্ত হন। এই আদেশের শর্ত মোতাবেক মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনামা দাখিলক্রমে গত রোববার (১২ নভেম্বর) তিনি কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বেরুনোর পরদিন গত সোমবার (১৩ নভেম্বর) সুপ্রীমকোর্টের আপিল বিভাগ রুবেল হত্যা মামলার প্রধান আসামি সাবুল আহমদের ৭ নভেম্বরের জামিন মঞ্জুরের আদেশ স্থগিত করেন। ওইদিন বিকেলে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ২৪ ঘন্টার মধ্যে অত্র আদালতে আত্মসমর্পনের আদেশ দেন।

Manual1 Ad Code

মামলার বিবরণে জানা যায়, উপজেলার কেছরীগুল গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যাকান্ডের পর প্রায় দেড় বছর পলাতক ছিলেন মামলার প্রধান আসামি ইউপি সদস্য সাবুল আহমদ। ইতিপূর্বে তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশে গেত ২২ অক্টোবর মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে তিনি জামিন চান। বিজ্ঞ আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ এপ্রিল রাজমিস্ত্রী রুবলে আহমদ খুন হন। এই খুনের ঘটনায় নিহতের ছোটভাই ফয়ছল আহমদ ইউপি সদস্য সাবুল আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!