বড়লেখার আয়েশাবাগ চা বাগান ব্যবস্থাপককে হত্যার চেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখার আয়েশাবাগ চা বাগান ব্যবস্থাপককে হত্যার চেষ্টা

  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপক সমীরণ মৃধার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সোমবার সকাল ১১টার দিকে বাগানের ২০২৩ নং সেকশন এলাকায় ঘটনাটি ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকারে আশপাশের শ্রমিকরা এগিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে আহত বাগান ব্যবস্থাপক দুপুরে থানায় সাধারণ ডায়রি করেছেন।

আহত বাগান ব্যস্থাপক সমীরণ মৃধা চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার সোনারখিল গ্রামের গুরুদাস মৃধার ছেলে। তিনি বিগত ৬ মাস যাবত বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়শাবাগ চা বাগানের ব্যবস্থাপক হিসাবে কর্মরত।

Manual6 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপক সমীরণ মৃধা প্রতিদিনই চা বাগানের বিভিন্ন সেকশন পরিদর্শণ করেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তিনি ২০২৩ নং সেকশনের চা প্ল্যান্টশন এরিয়া পরিদর্শন শেষে মোটর সাইকেল যোগে অফিসের দিকে রওয়ানা দেন। সকাল অনুমান ১১টার দিকে উক্ত সেকশনের দক্ষিণ পার্শ্বের রাস্তায় পৌঁছলে হঠাৎ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত পেছন দিক থেকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তার মাথায়, পিঠে ও বাম হাতে আঘাত করতে থাকে। মোটর সাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ার পরও অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তার চিৎকারে আশপাশের বাগান শ্রমিকরা এগিয়ে আসলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। বাগান শ্রমিকরা তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual5 Ad Code

সন্ত্রাসী হামলায় আহত চা বাগান ব্যবস্থাপক সমীরণ মৃধা জানান, তিনি প্রায় ৬ মাস আগে এই বাগানে যোগদান করেন। প্রতিদিনই তিনি চা বাগানের বিভিন্ন সেকশন পরিদর্শণ করেন। কেউ কখনও তার ওপর হামলার চেষ্টা চালায়নি। গত ১২ মে বাগানের লীজকৃত ভূমির উন্নয়ন কাজ চলাকালে বেরেঙ্গা পুঞ্জির মৃত অনিল খাসিয়ার ছেলে কুয়ান সিং হঠাৎ তার অফিসে ঢুকে গালিগালাজ ও হুমকি ধমকি দেয়। কিভাবে এই বাগানে আমি চাকরি করি তা-ও দেখে নিবে বলেও ভয়ভীতি দেখিয়ে যায়। এ ঘটনায় গত ১৩ মে কুয়ান সিংয়ের বিরুদ্ধে তিনি শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি করেন। একারণে ক্ষুব্ধ হয়ে কুয়ান সিং সন্ত্রাসী দিয়ে তার ওপর হামলা চালাতে পারে বলে তিনি ধারণা করছেন। প্রাণনাশের অপচেষ্টা ও তাদের হত্যার হুমকিতে তিনি আতংকিত হয়ে পড়েছেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, ঘটনাটি তদন্ত করে এব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!