বিজিবি’র অভিযান বড়লেখায় ভারতীয় মহিষ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বিজিবি’র অভিযান বড়লেখায় ভারতীয় মহিষ আটক

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে রোববার বিকেলে বিজিবি অভিযান চালিয়ে ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে।

Manual7 Ad Code

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপির টহল দল দেখতে পায় সীমান্ত পিলার ১৩৬৮/৮-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কুমারশাইল নামক স্থান দিয়ে চোরাকারবারিরা ভারতীয় অবৈধ মহিষ নিয়ে যাচ্ছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল মুহিব্বুল ইসলাম খান জানান, কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিজিবি ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে। আটক মহিষগুলো জুড়ী কাষ্টমসসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!