কমলগঞ্জে গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি 

কমলগঞ্জে গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: কাত্যায়ানী পূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে পুরো কার্তিক মাস ব্রত পালন শেষে রোববার রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয়। সোমবার ভোর রাত থেকেই হাজার হাজার ভক্তরা গঙ্গা স্নান ও পূজা অর্চনা করতে হীরামতি এলাকার ধলাই নদীর তীরে সমবেত হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা স্নান ও পূজার্চ্চনা চলে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত। নদীর ঘাটে স্নান করতে আসা পূজারীদের মধ্যে প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণ করেন পূজা উদযাপন কমিটির সদস্যরা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ প্রমুখ।

Manual6 Ad Code

গঙ্গা পূজার উদয়াপন কমিটির সভাপতি শ্রী লক্ষী নারায়ণ করি (দাদু), সহ-সভাপতি পার্থ কাহার ও সাধারণ সম্পাদক রাজু করি জানান, ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়ানী ব্রতের উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র কার্তিক মাস জুড়ে এই ব্রত করেন মহিলারা। এই একমাস তারা মশলাবিহীন খিচুড়ি ও সিদ্ধজাত খাবার খেতেন এবং সকালে ধলাই নদীতে স্নান করে নদীর তীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে দেবীর পূজা করা হয়। এরপরই নদীতে স্নান করে ভক্তরা বাড়ী ফিরে যান। সোমবার গঙ্গা স্নানের আর পূজার্চ্চনা মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!