আগামি ৭ জানুয়ারি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে-পরিবেশ ও বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

আগামি ৭ জানুয়ারি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে-পরিবেশ ও বনমন্ত্রী

  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা পৌরশহরের উত্তর বাজারে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ‘ঠিকানা ট্যুর এন্ড ট্রাভেলস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শাহাব উদ্দিন এমপি।

Manual7 Ad Code

প্রধান অতিথি বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, আগামি ৭ জানুয়ারি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বড়লেখা-জুড়ীর মানুষ নৌকায় ভোট দেবেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।

Manual5 Ad Code

ট্রাভেলস্ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শায়খ খায়রুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম।

Manual3 Ad Code

‘ঠিকানা ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর স্বত্তাধিকারী সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলার আবুল হাশিস স্বপন, সাবেক শিক্ষক নাজমুল ইসলাম, ব্যবসায়ি হিফজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!