ছিদ্দেক আলী ওয়াকফ এস্টেট-বড়লেখায় সুপ্রীমকোর্টের স্থিতাদেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

ছিদ্দেক আলী ওয়াকফ এস্টেট-বড়লেখায় সুপ্রীমকোর্টের স্থিতাদেশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় সুপ্রীম কোর্টের স্থিতাবস্থা জারির আদেশ অমান্য করে ছিদ্দেক আলী ওয়াকফ এস্টেটের ভূমিতে প্রতিপক্ষের লোকজন স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্মাণকারীরা সটকে পড়ে। পরের দিন মঙ্গলবার পুনঃরায় কাজ শুরু করলে উত্তেজনার আশংকায় থানার ওসি ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Manual4 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে ছিদ্দেক আলী ওয়াকফ এস্টেটের আজিমগঞ্জ বাজার নিয়ে সুপ্রীমকোর্টের সিভিল রিভিশন মামলায় (৪৩৩২/৯৯) স্থিতাবস্থা জারির আদেশ বহাল রয়েছে। ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী সামছুজ্জামান নোমান অভিযোগ করেন, আদালতের স্থিতাবস্থার আদেশ অম্যান্য করে এস্টেটের আজিমগঞ্জ বাজারের মাছ বাজারে জনৈক মানিক আহমদ, সফিক আহমদ, আলী আহমদ, সোহাগ আহমদ, রুবেল আহমদ, গংরা গত আগষ্ট মাসে অবৈধভাবে স্থাপনা নির্মাণের পায়তারা চালান। তিনি স্থানীয় প্রশাসনে অভিযোগ করায় থানা পুলিশের তৎপরতায় সাময়িকভাবে তারা কাজ বন্ধ রাখেন। কিন্ত সোমবার ও মঙ্গলবার আদালতের স্থিতবস্থা জারিকৃত উক্ত ভূমিতে তারা স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যায়।

Manual2 Ad Code

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট ভূমির ওপর পাকা খুঁটির নির্মিত ঘরের অধিকাংশে টিনের চাল স্থাপন সম্পন্ন হয়েছে। কিছু ঢেউটিন ও অন্যান্য সরঞ্জাম লাগানোর জন্য নিচে রাখা। অবৈধ স্থাপনা নির্মাণের কাজের খবর পেয়ে ঘটনাস্থলে যান থানার ওসি ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীরা সটকে পড়ে।

থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. ফরিদ উদ্দিন জানান, আদালতের স্থিতাবস্থা জারি থাকা ভূমিতে কোন ধরেণর স্থাপনা নির্মাণের এখতিয়ার কারো নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নির্মাণকারীরা পালিয়ে যায়। তবে এব্যাপারে পুলিশের নজর থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!