বড়লেখায় অজ্ঞান করে মহিলার স্বর্ণের চেইন লুট : র‌্যাবের হাতে গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় অজ্ঞান করে মহিলার স্বর্ণের চেইন লুট : র‌্যাবের হাতে গ্রেফতার ২

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় এক মহিলাকে অজ্ঞান করে স্বর্ণের চেইন লুটের ঘটনায় সম্পৃক্ত অজ্ঞান পার্টির ২ হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃতরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম বিভাগ) মো. মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দুপুরে বড়লেখা পৌর শহরে জহুরা পারভীন চৌধুরী নামের এক নারীকে অজ্ঞান করে তার ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এঘটনায় ভোক্তভোগি ওই নারী বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews